
আগামী জুনে আমেরিকা,মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেছেন, দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাই আমরা কোনও অবস্থাতেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না। আমাদের শিশুরা নিরাপদ নয় এবং মৌলিকভাবে অংশগ্রহণের জন্য এমন পরিস্থিতির অস্তিত্ব নেই।তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে তারা বিদ্বেষপূর্ণ পদক্ষেপ নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা আট বা ন’ মাসের মধ্যে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আমাদের হাজার হাজার মানুষকে হত্যা ও শহীদ করেছে। অতএব, আমাদের অবশ্যই এমন উপস্থিতি থাকতে পারে না।ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান।
যে কারণে আমেরিকা, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে একটি দেশ কমে যাচ্ছে। সেই জায়গায় কাদের নেওয়া হবে তা নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে আলোচনায়।









