
বাংলায় যা হয়েছে, তার অনুমতিও কি সংবিধান দেয়। চোপড়াকাণ্ড নিয়ে এমনই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের এই ঘটনায় সংসদে সরব হয়েছে ইন্ডিয়া জোটের শরিকরাও। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদব বলেছেন, চোপড়ার ঘটনায় সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। হিমাচল প্রদেশের মাণ্ডীর সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেছেন, গত কয়েক দিন ধরে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী জোট ইন্ডিয়া’র সাংসদেরা সংবিধান হাতে সংসদ চত্বরে দাঁড়িয়ে নাটক করছেন। কিন্তু বাংলায় যা হয়েছে, তার অনুমতিও কি সংবিধান দেয়। যেভাবে অবৈধ সম্পর্কের অভিযোগে যে আইন বলবৎ করা হচ্ছে, তা সংবিধানে কোথাও বলা হয়েছে।তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের সমস্ত সতীর্থের কাছেই এর উত্তর জানতে চান। রাহুল গান্ধীকেও এর জবাব দিতে হবে। গোটা দেশে এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।এদিকে পাল্টা তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন বাংলায় ভয় বা অনুগ্রহ ছাড়াই আইন কাজ করে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতা মহিলাকেও পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে।









