
ভোটের ২ দিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সন্ধে ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো নিষিদ্ধ করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত পিছনে কাউকে বসিয়ে বাইক চালানো যাবে না।
তবে জরুরি প্রয়োজন চিকিৎসা,পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ার হবে তাঁদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এর বাইরে কাউকেই অ্যালাও করা হবে না। বাইক র্যালিতে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা থাকছে। অ্যাপ ক্যাব পরিষেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ বলবৎ হবে না। এই বিধিনিষেধের বাইরে কেউ বাইক নিয়ে বেরতে চাইলে স্থানীয় থানা থেকে পারমিশন নিতে হবে। অবাধ নির্বাচনের স্বার্থে এই বিধিনিষেধ যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে বলেছে কমিশন। এদিকে কমিশনের বাইক বিধি নিয়ে জোড়াসাঁকোর সভা থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন অনেকেই দূরদুরান্ত থেকে চাকরি করতে আসেন। এটা ফরমান নয় বদমাইশি, শয়তানি।এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার ঝাড়গ্রামে রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেখান থেকেই নরেন্দ্র মোদীকে পাল্টা বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় ঝাড়গ্রামে ২০১১-র আগে মানুষ ১০টার পর বেরতেন না। সেখানে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছেন।









