
সোমবারের সাসপেন্ডের আঁচ পড়তে চলেছে মঙ্গলবারের বিধানসভা অধিবেশনে। বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিক্ষোভ এবং প্রতিবাদের জন্য নতুন পন্থা নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সাসপেন্ডেড শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে ভাষণ দেওয়ার কথা ছিল শুভেন্দর। কিন্তু সোমবার শুভেন্দু সহ সাসপেন্ড হয়েছেন বিজেপির চার বিধায়ক।
এরপরই রণং দেহি ভঙ্গিতে সাংবাদিকদের সামনে শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দেবেন, সেই সময় বিধানসভার বাইরে বক্তৃতা দেবেন বিরোধী দলনেতা। দলীয় বিধায়কদের পাশে নিয়ে এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।









