গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North Dinajpur মোদী-মমতা সব শেষ করে দিয়েছেন, আক্রমণ রাহুলের 

    মোদী-মমতা সব শেষ করে দিয়েছেন, আক্রমণ রাহুলের 

    0
    28
    ছবি সৌজন্যে :ফেসবুক

    রাজ্যে প্রথমবার প্রচারে এসে একযোগে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। রায়গঞ্জের মঞ্চ থেকে তিনি বলেছেন একদিকে দেশ শেষ করে দিয়েছেন নরেন্দ্র মোদী।

    আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সব শেষ করেছেন। তিনি আরও বলেছেন বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই দুর্নীতিগ্রস্ত। আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিয়েছেন নরেন্দ্র ােদী। একদিকে সারা দেশে যেমন শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তেমনই পশ্চিমবঙ্গে একই কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি কয়লাপাচার দুর্নীতি, বেআইনি খাদান চলে। গুন্ডা ট্যাক্স তোলা হয়। এতে পশ্চিমবঙ্গবাসীর কোনও লাভ হয় না। এতে শুধু তৃণমূলের সিন্ডিকেট পয়সা পেতে থাকে। সারদা, রোজভ্যালি চিটফান্ডের টাকা এখনও প্রতারিতদের ফেরায়নি তৃণমূল। তিনি আরও বলেছেন কেন্দ্র টাকা দিচ্ছে না, আর তৃণমূলও কোনও কাজ করছে না। তাঁর আরও অভিযোগ কেন্দ্র টাকা দিচ্ছে না, আর তৃণমূলও কোনও কাজ করছে না। তৃণমূল বিজেপি দুই পক্ষই সন্ত্রাস চালায়। তৃণমূলের গুন্ডাবাহিনী কংগ্রেস নেতা কর্মীদের খুন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প শেষ করে দিয়েছেন।

    আর দেশে নরেন্দ্র মোদী এই একই কাজ করেছে। তাঁর আরও অভিযোগ পশ্চিমবঙ্গে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। তৃণমূল। তাঁর কথায় তৃণমূল নিজের কাজ করলে বিজেপিকে দেখাই যেত না।