গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad ভোটার লিস্টে নাম বাদ যাবে না : অভিষেক 

    ভোটার লিস্টে নাম বাদ যাবে না : অভিষেক 

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স
    এসআইআর-র কারণে মুছে যাওয়া সমস্ত নাম খতিয়ে দেখে বাদ না যাওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    জলঙ্গির সভা থেকে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণকে শুধু মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে তৃণমূলকে জিতিয়ে, তাহলেই কোনও নাম বাদ যাবে না। একইসঙ্গে অভিষেকের কটাক্ষ, মুর্শিদাবাদ জেলায় বিজেপির তিনটে এজেন্সি কাজ করছে। বিজেপির তিনটে এজেন্সির একটা হয়েছে নির্বাচন কমিশন। যার মাথায় রয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি মানুষের নাম কাটার সঙ্গে যুক্ত। দ্বিতীয় এজেন্সি হলো কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরি। তৃতীয় এজেন্সি হুমায়ুন কবীর ও আসাউদ্দিন ওয়াইসির মিম আর ডিম। ওঁদের নাম নিলে সভার পরিবেশ খারাপ হয়। এসআইআর-এ মানুষের হয়রানি নিয়েও এ দিন তীব্র প্রতিবাদ করেছেন অভিষেক। তৃণমূল সাংসদ বলেছেন, অবিভক্ত বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের মানুষকে লাইনে দাঁড়িয়ে আজ নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এই নির্বাচন তৃণমূলকে জেতানোর নিবার্চন নয়।
    যারা বিজেপির বি-টিম হয়ে টাকা নিয়ে মাটিকে ভাগ করার চেষ্টা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাদেরকে ঝেঁটিয়ে বের করার নির্বাচন।