
মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে ওঠার আগে তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।
কেউ ক্ষতিপূরণের টাকা না-নিলে তাঁর কিছু করার নেই।উল্লেখ্য অশান্তির পর এই প্রথমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূলিয়ানে ক্ষতিগ্রস্ত এবং জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা তাঁর। তবে তার আগেই মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে এসেছেন নিহতদের পরিবারের লোকজন। বিজেপি তাঁদের নিয়ে ঘৃণ্য রাজনৈতিক খেলা খেলছেন বলেই অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষে। এই অবস্থায় ডুমুরজলায় এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। যাঁরা দেখা করতে চাইবেন, তাঁদের পাশে থাকার আরও একবার আশ্বাস দিয়েছেন তিনি।মুর্শিদাবাদ রওনার আগে ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে দাঁড়িয়ে মমতাবন্দ্যোপাধ্যায় বলেছেন, ধূলিয়ান থেকে দুটো পরিবারকে নিয়ে চলে এসেছে। ঠিক আছে চলে আসুন। যার যা মর্জি। রাজ্য সরকার আর্থিক সাহায্য দিতে চেয়েছিল।
কিন্তু ওঁরা নেননি। অথচ বিজেপি নেতারা দিয়েছেন। যদি কেউ না নেন, না আসেন, রাজ্য সরকারের কিছু করার নেই। যিনি দেখা করতে আসবেন, তাঁদের সঙ্গে কথা বলবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।









