
চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল ব্যবহার করে জিবলি স্টাইলের এআই আর্ট তৈরির উন্মাদনা গত সপ্তাহে ওপেনএআইয়ের চ্যাটবটের ইউজারদের সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়িয়েছে।
এক পর্যায়ে ঘণ্টায় ১০ লাখ ইউজার ছিলেন প্ল্যাটফর্মটিতে। ওপেনএআইয়ের শেষ এআইনির্ভর জিপিটি- ফোরও ব্যবহার করে তৈরি জিবলি ইন্টারনেটে সুনামির মতো আঘাত হানার কারণে কোম্পানিটির বিভিন্ন সার্ভারেও চাপ পড়ে।এরপরই সাময়িকভাবে ইউজারদের জন্য জিবলি ব্যবহারের সীমা নির্ধারণ করে দিয়েছিল ওপেনএআই।ভাইরাল ট্রেন্ডের ফলে গোটা বিশ্বের ইউজারদের সোশ্যাল মিডিয়া জনপ্রিয় জাপানি অ্যানিমেশন ,স্টুডিও জিবলি’র স্টাইলে হাতে আঁকা ছবি দিয়ে ভরে উঠেছে।স্টুডিও জিবলি প্রতিষ্ঠা করেছেন বিখ্যাত পরিচালক হায়াও মিয়াজাকি। স্পিরিটেড অ্যাওয়ে এবং মাই নেইবার তোতোরো-এর মতো সিনেমার জন্যও পরিচিত জনপ্রিয় এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি।বাজার গবেষণা প্রতিষ্ঠান সিমিলারওয়েব-এর তথ্য অনুসারে, এ বছর প্রথমবারের মতো ওপেনআইয়ের সাপ্তাহিক সক্রিয় ইউজারের গড় সংখ্যা ১৫ কোটির রেকর্ড ছাড়িয়েছে।বিষয়টিকে দু’ বছরেরও বেশি আগে চ্যাটজিপিটি চালুর পর প্রথম পাঁচ দিনে ১০ লাখ ইউজার পাওয়ার সঙ্গে তুলনা করেছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান।
সেন্সরটাওয়ার আরও বলেছে,চ্যাটজিপিটি অ্যাপের বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড ও সাপ্তাহিক সক্রিয় ইউজারের সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ১১ শতাংশ ও ৫ শতাংশ বেড়েছে, যেখানে ওপেনএআইয়ের ইন অ্যাপ রাজস্ব বেড়েছে ৬ শতাংশ।









