গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পহেলগাঁও : মোদির বাড়িতে রাজনাথ

    পহেলগাঁও : মোদির বাড়িতে রাজনাথ

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁও-র পর যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে গিয়ে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মনে করা হচ্ছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতখানি প্রস্তুত, সেই নিয়ে আলোচনা করতেই সম্ভবত প্রধানমন্ত্রী মোদির বাসভবনে গিয়েছেন রাজনাথ সিং।

    এদিকে পহেলগাঁওয়ে পর্যটকদের নৃশংস হত্যালীলার পরে ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। তিন বাহিনীর তরফে যুদ্ধের মহড়াও করা হয়েছে।যুদ্ধ প্রস্তুতির বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে তিন বাহিনী। এহেন পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ,সিডিএস, জেনারেল অনিল চৌহান। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রীকে সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন সিডিএস।সেই বৈঠকের পরের দিনই ৭ লোককল্যাণ মার্গে পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান রাজনাথ সিং।অবশ্য আগে থেকেই জানা ছিল যে সোমবার এই বৈঠক হতে পারে।

    এই শীর্ষ বৈঠকের আবহেই জল্পনা, তাহলে কি পাকিস্তানে হামলার আগে আটঘাঁট বাঁধছে ভারতের তিন বাহিনী? অন্যদিকে,সর্বদল বৈঠকে গিয়ে বিরোধীরাও বার্তা দিয়েছেন,পহেলগাঁওয়ের জবাব দিতে সরকার যা পদক্ষেপ করবে তাতে পাশে থাকবেন তাঁরা।