
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতে ৪৮ ঘণ্টার বিরতি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে দু’পক্ষ এই ব্যাপারে সহমত হয়।
তারপর ইসলামাবাদ ও কাবুল থেকে দু’দেশের বিদেশ মন্ত্রক সংঘাত বিরতির কথা ঘোষণা করে। তবে কোন পক্ষ প্রথম সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশ করেছে পাকিস্তান ও আফগানিস্তান। ইসলামাবাদের দাবি তালিবান তাদের সঙ্গে যোগাযোগ করে হামলা থামানোর আর্জি জানায়। অন্যদিকে কাবুল থেকে তালিবান নেতৃত্ব দাবি করে সামরিক কর্তারা বারে বারে অনুরোধ করায় আফগানিস্তান তাতে সাড়া দিয়েছে। গত তিনদিন ধরে দু’দেশের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। পাকিস্তান প্রথমে আফগান সীমান্তে হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় আফগান সেনা।
দু’দেশের সংঘর্ষে বহু সাধারণ মানুষ প্রাণ হারান। দু দেশেরই সীমান্তের বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস হয়।









