গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment প্রিয়াঙ্কার ‘স্নেক নেকলেস’ 

    প্রিয়াঙ্কার ‘স্নেক নেকলেস’ 

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এবারের অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে অন্যতম উপস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে খ্যাতনামা স্প্যানিশ অভিনেতার পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনকে মুক্ত করার দাবিতে সমূহ লাইমলাইট কেড়ে নিয়েছেন অভিনেত্রী।

    তবে ফ্যাশনদুনিয়ার চর্চায় প্রিয়াঙ্কার সাজপোশাক।লস অ্যাঞ্জেলসের আইকনিক ডলবি থিয়েটারে সাদা অফশোল্ডার গাউনে ধরা দেন প্রিয়াঙ্কা। তবে লাইমলাইট কেড়ে নেয় নায়িকার পরনে স্নেক নেকলেস। প্রিয়াঙ্কার সর্পপ্রেমের নিদর্শন এই প্রথম নয়, এর আগেও পোশাক কিংবা গয়নায় সর্পিল প্যাটার্নের ডিজাইনে চোখ ধাঁধিয়েছেন তিনি।এবার অস্কার গালিচাতেও তার অন্যথা হয়নি।সাদা গাউনের সঙ্গে বুলগারির একটি বহুমূল্য নেকলেস পরে এসেছিলেন প্রিয়াঙ্কা। আর সেই গয়নাই এখন পশ্চিমী বিনোদুনিয়া থেকে ফ্যাশনজগতের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কেন? কারণ সার্পেন্টি ইলুসিও হাই জুয়েলারি নেকলেস নামে পরিচিত এই গয়নাটি তৈরি হয়েছে ১৩০০ ঘণ্টায়।আসলে বুলগারির আইকনিক সর্পিল মোটিফের নেকলেসটি গলার চারপাশে অনেকটা বর্মের মতো শোভাবর্ধন করে।যা কিনা ১৪ ক্যারেট মাদাগাস্কার নীলকান্তমণি, রকমারি হিরে, বহুমূল্য পান্না-গোমেদ দিয়ে তৈরি। অস্কার আফটার পার্টিতে প্রিয়াঙ্কার সঙ্গে যোগ দেন নিক জোনাসও।অস্কার শেষের নৈশপার্টিতেও প্রিয়াঙ্কা চোপড়ার সাজপোশাক ফ্যাশন দুনিয়ার নজরে। রুপোলি শিমারি গাউনের সঙ্গে লম্বা পশমের ভেইলে নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি। ফি বছর হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে অস্কার মঞ্চে নিত্য চমক দেন।এবার ফুলেল ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে হিরের ঝাড়বাতির কানের দুল এবং ক্লাসিক ডিজাইনের নেকলেসে নজর কাড়লেন তিনি। হিরের দ্যুতিতে অ্যানকে যেন আরও় স্নিগ্ধ লাগছিল দেখতে।ছিমছাম হোয়াইট অফ শোল্ডার গাউন আর টিফানি অ্যান্ড কোংয়ের উচ্চমানের হিরের তৈরি সূক্ষ্ম কারুকাজের বহুমূল্য় নেকলেসে দেখা গেল গ্যুইনেথ প্যালট্রোকে।হলিউডের আরেক অভিনেত্রী যাঁর গয়না নিয়ে ছাব্বিশের অস্কার গালিচায় কম চর্চা হচ্ছে না, তিনি কাইলি জনার। বিরল কাটের ১৯৮ ক্যারেটের হিরে দিয়ে তৈরি নেকলেস, আংটি এবং দুলে আভিজাত্যের সঙ্গে রুচির মিশেলে নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করলেন তিনি। সঙ্গে চোখধাঁধানো লাল গাউনে তার থেকে নজর ফেরানো যেন দায়।

    গিভেঞ্চির গাউনে এল ফ্যানিং যেন ভারতীয় রূপকথার রাজকন্যের থেকে কম কিছু নন। নেটের সাদা গাউন এবং ফুলের নকশাযুক্ত সূক্ষ্ম হিরের নেকলেসে অভিনেত্রী এখন,টক অফ দ্য টাউন।