গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National প্রবল জ্বর, হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে

    প্রবল জ্বর, হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে

    0
    87
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৮৩ বছর বয়সি প্রবীণ রাজনীতিককে। জ্বরে ভুগছেন খড়ো।
    পায়েও ব্যথা অনুভব করছেন তিনি। কবে থেকে তিনি জ্বরে ভুগছেন, তা এখনও জানা যায়নি। দলের তরফেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার কোনও কারণে নেই বলেই আশ্বস্ত করেছেন কংগ্রেসের ওই নেতা। গত ২৪ সেপ্টেম্বর বিহারের পটনায় কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সমিতির বৈঠক ছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন খাড়গে। পরে গত সোমবারও দলের তরফে খাড়গের অক্টোবরের কর্মসূচির বিষয়ে ঘোষণা করা হয়েছিল। আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমায় একটি জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। এরই মধ্যে বুধবার সকালে তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে এসেছে। জ্বর এবং পায়ে ব্যথা নিয়ে মঙ্গলবার রাত থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
    গত বছর জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে বক্তৃতা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন খাড়গে।