
গত বছরের শুরুর দিকে প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিন লৈশরাম, কিন্তু সন্তানের আগমন হয়নি। গর্ভপাতের পরে দম্পতি ভেঙে পড়েছিলেন।
এরপর বছরের শেষের দিকে আবারও সন্তান আসার খবর পান তারা, যা সঙ্গে সঙ্গে শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।সকালে লিনকে হাসপাতালে ভর্তি করা হয়, আর বেলা গড়াতেই আসে সুখবর।তারকাদম্পতির কোলে আসে একটি কন্যা সন্তান। অভিনেতা রণদীপ হুদা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।মজার বিষয়, ১০ মার্চ রণদীপের বাবার জন্মদিন,তাই নবজাতকের প্রথম ঝলক শেয়ার করে অভিনেতা আবেগঘনভাবে ঠাকুরদা-নাতনির শুভেচ্ছা জানিয়েছেন।
সন্তানের আগমনের খবর পেয়ে লিন নবজাতকের ঘর সাজানো শুরু করেছেন। পাশাপাশি, বাবা-মা হওয়ার দায়িত্ব নিয়ে নাম নির্বাচন ও অন্যান্য প্রস্তুতি নিয়েও ব্যস্ত দম্পতি। রণদীপ জানিয়েছেন, বাবা হওয়ার কাজের দায়িত্ব সাময়িকভাবে তার পেশাগত কাজে বিরতি দেবে।









