
আর জি কর মেডিক্যালে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া আখতার আলিকেই অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দিয়েছে সিবিআই। আলিপুরে সিবিআই-র স্পেশাল কোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
সেই চার্জশিটে নাম রয়েছে আখতার আলি এবং শশীকান্ত চন্দকের। সিবিআইর অভিযোগ আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি, শশীকান্ত চন্দন যিনি প্রাইভেট পার্সন তাঁর সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে যোগসাজশ করে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। যেই আখতার আলি আদালতে গিয়ে আর জি করে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন।
তিনি এবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এই আখতার আলির অভিযোগের প্রেক্ষিতেই আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই।









