
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ৭।
ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার পেনিনসুলা। রাশিয়ায় ওই তীব্র ভূমিকম্পের জেরে জাপান ও আমেরিকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের সংবাদ সংস্থা সূত্রে খবর ভূমিকম্পের উৎসস্থল জাপানের হোক্কাইডো থেকে ২৫০ কিলোমিটার দূরে। হোক্কাইডোতে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এই তীব্র ভূমিকম্পের জেরে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ১ মিটার পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে।
সুনামির সতর্কতা জারি করেছে আমেরিকা প্রশাসন। হাওয়াই দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।









