গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment শাহরুখের জন্মদিনে ‘কিং’ টিজার

    শাহরুখের জন্মদিনে ‘কিং’ টিজার

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই ফ্যানদের জন্য উৎসব। আর এবার যেন পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিলেন তিনি। জন্মদিনেই প্রকাশ করেছেন তাঁর নতুন সিনেমা কিং-এর টিজার,প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে টিজার শেয়ার করে শাহরুখ লিখেছেন,শত দেশে বদনাম হয়েছে আমার,দুনিয়া একটাই নাম দিয়েছে— কিং।

    সময় এসে গেছে।দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।এদিকে,টিজারের শুরুতেই শোনা গিয়েছে শাহরুখের সেই গভীর ভয়েস, কটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনও জিজ্ঞেস করিনি। এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ান-এর সেই কিংবদন্তি ভঙ্গি।ফার্স্ট লুকে শাহরুখকে দেখা যাচ্ছে একদম নতুন রূপে— সাদা চুলে, দাড়িতে, তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশড উপস্থিতি।যেন বুড়ো নয়, বরং আরও ভয়ংকর এক রাজা ফিরে এসেছে। টিজার দেখে স্পষ্ট,কিং হবে এক স্টাইলিশড অ্যাকশন থ্রিলার, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড।ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন।

    এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা।জানা গেছে,অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়।ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই, এবং ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে,কিং।উল্লেখ্য,টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে শাহরুখ জ্বর।