
শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে চোখের জল বাধ মানছিল না স্বামী পরাগ ত্যাগীর। তবু তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শেফালীর মৃত্যুর ঠিক পরেই পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পরাগ। সে বিষয়েও প্রশ্ন উঠেছিল।
কিন্তু শেফালীকে নিয়ে গর্ব বোধ করতেন পরাগ। জনসমক্ষে স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। বিগবস্ ১৩-তে যোগ দিয়েছিলেন শেফালী জরীওয়ালা। সেই সময়ে বিগবস্-এর ঘরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন পরাগ। দীর্ঘ দিন পরে দেখা হয়েছিল স্বামী-স্ত্রীর। সেই মুহূর্ত দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শক।পরাগকে দেখেই ছুটে গিয়েছিলেন শেফালী। লাফিয়ে স্বামীর কোলে উঠে পড়েছিলেন এবং উষ্ণ আলিঙ্গন করেছিলেন। সেই সময়ে ক্যামেরার সামনেই শেফালীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরাগ। স্ত্রীর হাতে চুম্বন করে পরাগ বলেছিলেন, সবাই তাঁকে দেখে বলছেন, ওই দেখো শেফালীর স্বামী। তাঁর এটা শুনে দারুন লাগছে। গর্ব বোধ হচ্ছে। আনন্দে লাফিয়ে উঠেছিলেন শেফালী। পরাগকে দেখে বলেছিলেন, বিগবস্-এর ঘরে গোল রুটি বানানো শিখে গিয়েছেন। স্ত্রীকে আমার সোনা বাচ্চা বলেও সম্বোধন করেছিলেন তিনি। এই মুহূর্ত দেখে দর্শকরা নতুন করে প্রেমে বিশ্বাস করতে শুরু করেছিলেন।এদিকে,শেফালি ও পরাগের পরিবারের এক সদস্য তাঁদের পোষ্য সারমেয় সিম্বা। অভিনেত্রীর মৃত্যুর পরের দিন সকালে সেই সিম্বাকে নিয়ে বাড়ির সামনেই হাঁটতে বেরোন পরাগ।তাঁর এক হাতে ছিল সিম্বার গলার বেল্ট। আর এক হাতে শেফালির ছবি ছিল।এই দৃশ্য দেখেই নেটাগরিক চড়াও হন শেফালির স্বামীর উপর। প্রশ্ন তোলেন, কী ভাবে স্ত্রীর মৃত্যুর পরে কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন? তবে পরাগ ও শেফালীর পুরনো ভিডিয়ো দেখে বদলে গিয়েছে তাঁদের মত।অন্যদিকে,মন ভাল নেই শেফালীর প্রাক্তন স্বামী হরমিত সিংহেরও। অভিনেত্রীর মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছেন তিনি। ভারাক্রান্ত হরমিতের মন। বার বার মনে পড়ছে শেফালীর সঙ্গে শেষ সাক্ষাৎ। বছর দুয়েক আগের কথা, বাংলাদেশ থেকে একটি অনুষ্ঠান করে ফিরছিলেন তিনি। সেই সময় দেখা হয় শেফালী ও হরমিতের। তাঁদের সঙ্গে ছিলেন সানি লিওনি। বিমানে শেফালীর পাশে বসেন হরমিত। দীর্ঘ ক্ষণ কথা হয়। হরমিত বলেছেন, সেদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। সম্পর্ক ভেঙে গেলেও একটি বিশেষ সম্পর্ক ছিল তাঁদের।
কোথাও কোনও অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হলে, তাঁদের ভাল ভাবেই কথা হত। সৌজন্যের সম্পর্ক ছিল তাঁদের।উল্লেখ্য সঙ্গীত প্রযোজক হরমিত সিংহের সঙ্গে ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালী। মাত্র পাঁচ বছরেই তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পূর্বে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন শেফালী জরীওয়ালা।









