গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আলোর উৎসবে জোয়ার শেয়ার বাজারেও

    আলোর উৎসবে জোয়ার শেয়ার বাজারেও

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দীপাবলিতে সোমবার উৎসবের মরশুমে বাজার খুলতেই একলাফে প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক। দু’শো পয়েন্টের বেশি বেড়েছে নিফটিও।

    বিশ্লেষকদের মতে,উৎসবের আবহে বাজার উর্ধ্বমুখী থাকবে। বছরের একেবারে শেষ প্রান্তে গিয়ে উন্নতির নতুন শিখর ছুঁতে পারে দালাল স্ট্রিট, এমনটাও আশা করছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে,দুর্গাপুজোর পর এবার কালীপুজো, দীপাবলি, দীর্ঘ সময় ধরে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। তাই উৎসবের মরশুমে কেনাকাটা তুঙ্গে। শনিবার ধনতেরস উপলক্ষে সোনা-সহ অন্যান্য মূল্যবান ধাতুর কেনাকাটাও বেড়েছে। সবমিলিয়ে ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। সোমবার তাই বাজার খুলতেই ৬৭৩.৯০ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছে যায় ৮৪ হাজার ৬২৬.০৯য়ে। নিফটিও বেড়ে দাঁড়ায় ২৫ হাজার ৯১২.৩৫ পয়েন্টে। তবে বেলা বাড়তে বেশ খানিকটা পড়েছে সেনসেক্সের সূচক। তা সত্ত্বেও যথেষ্ট লাভের মধ্যেই রয়েছে একাধিক সংস্থার শেয়ার।একলাফে ৩ শতাংশ বেড়েছে রিলায়্যান্সের শেয়ারের মূল্য।

    এছাড়াও বাজাজ ফিনান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, টাটা মোটর্স, সান ফার্মা, মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, এয়ারটেল, টেক মহিন্দ্রা, টাইটান, এনটিপিসির মতো একাধিক শেয়ারে লগ্নিকারীরা বিপুল মুনাফা ঘরে তুলেছেন এদিন। তবে বুধবার যেহেতু বাজার বন্ধ থাকবে, ফলে মঙ্গলবার খানিকটা কমবে শেয়ার বাজারের দৌড়।