গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National এসআইআর-এ অসঙ্গতি মিললে, পুরো প্রক্রিয়া বাতিল: সুপ্রিম কোর্ট

    এসআইআর-এ অসঙ্গতি মিললে, পুরো প্রক্রিয়া বাতিল: সুপ্রিম কোর্ট

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এসআইআর নিয়ে কোনও রকম অসঙ্গতি ধরা পড়লে, পুরো প্রক্রিয়াটিই বাতিল করে দেওয়া হবে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

    আদালত স্পষ্ট করেছে, আপাতত তারা ধরে নিচ্ছে যে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইন এবং বাধ্যতামূলক নিয়ম মেনেই কাজ করছে। তবে কোনও গাফিলতি বা বেআইনি পদক্ষেপ সামনে এলে সংশোধন প্রক্রিয়া মান্যতা পাবে না। শুধু তাই নয়, শীর্ষ আদালত এও জানিয়েছে, বিহারের এসআইআর মামলায় টুকরো টুকরো করে নানারকম মতামত তারা এখনই দিতে রাজি নয়। কারণ এই মামলার রায় শুধুমাত্র বিহারের জন্য নয়। সারা দেশের নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়ার উপরেই প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় হবে সর্বভারতীয় প্রেক্ষাপটে। এই মামলার চূড়ান্ত শুনানি আগামী ৭ অক্টোবর। সব ঠিক থাকলে, সেদিনই বিশেষ রিভিশন প্রক্রিয়ার বৈধতা নিয়ে আদালত চূড়ান্ত রায় দেবে।

    বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে এই রিভিশন প্রক্রিযাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আদালতের হুঁশিযারির ফলে নির্বাচন কমিশনের ওপর চাপ আরও বেড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।