গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North Dinajpur শমীকের চপারের হাওয়ায় উড়ল বাড়ির চাল

    শমীকের চপারের হাওয়ায় উড়ল বাড়ির চাল

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোটপ্রচারে গিয়ে চপারের ব্লেডের হাওয়ায় চাল উড়ল বাড়ির। গোয়ালপোখরের ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের সমর্থনে গোয়ালপোখরে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    সেখানে মাঠের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেখানে শমীক ভট্টাচার্যর চপার নামতেই আশপাশের বাড়ির টিনের চাল উড়ে যায়। ঘটনার জেরে কার্যত অস্বস্তিতে পড়ে বিজেপি। যদিও বিজেপির তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    অন্যদিকে খবর পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। তিনিও বিজেপিকে আক্রমণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।