গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata অপারেশন সিঁদুর: সৌগত-র মন্তব্যে সমর্থন করে না তৃণমূল

    অপারেশন সিঁদুর: সৌগত-র মন্তব্যে সমর্থন করে না তৃণমূল

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অপারেশন সিঁদুর নিয়ে সৌগত রায়ের বক্তব্যকে সমর্থন করল না তৃণমূল। দলের তরফে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সৌগত রায় যে কথা বলেছেন সেটা তাঁর নিজস্ব বক্তব্য।

    এরসঙ্গে দল সহমত পোষণ করে না। বুধবার একটি টিভি চ্যানেলে তৃণমূল সাংসদ সৌগত রায় জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ চেয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন কয়েকটা ড্রোন, মিসাইল শুধু এদিক ওদিক গিয়েছে। এর থেকে বেশি কিছু হয়নি। আর সৌগত রায়ের বক্তব্যের প্রতিবাদে মিছিল করেছে বিজেপি। এদিকে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বিধানসভার বাদল অধিবেশনে প্রস্তাব আনা কথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

    ৯ জুন থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। তা চলবে ২ সপ্তাহের বেশি সময়। সেই অধিবেশনে সম্ভবত প্রস্তাব আনা হতে পারে।