গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata চ্যাংদোলা মন্তব্যে নওশাদ-অধীরের তোপেও শুভেন্দু

    চ্যাংদোলা মন্তব্যে নওশাদ-অধীরের তোপেও শুভেন্দু

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আগামী দিনে ভোট দেওয়ার অধিকার না কেড়ে নেওয়া হয়। চ্যাংদোলা হুমকির পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
    শুভেন্দু অধিকারী অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী মন্তব্য করেছেন বলে তোপ দেগেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরও বলেছেন এরাজ্যের সরকার এটাকে নিয়ে রাজনীতি করবে। ২০২৬-এ শুভেন্দু অধিকারী কটা বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবেন। চ্যাংদোলা ইস্যুতে পাল্টা প্রশ্ন করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও। তাঁর কথায় রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়কদের সাসপেন্ড, মার্শাল দিয়ে বাইরে বার করে দেওয়ার রাগ অন্যদের ওপর দেখাচ্ছেন। এদিকে চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কংগ্রেস নেতা আলি ইমরান রামজ। চাকুলিয়া থানায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ করেছেন কংগ্রেস নেতা।
    কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হবে না প্রশ্ন তুলে ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে একযোগে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা।