
দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ নাসিরউদ্দিন তৃণমূলের ক্যাডার। তাঁকে এখনও তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশের উচিত দ্রুত তাঁকে ধরা।
সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী একজন লিডার অফ দ্য হাউস হয়েও একবারও আসতে পারলেন না, তিনি লজ্জিত। শুভেন্দু জানান, নির্যাতিতাকে এ রাজ্যে রাখতে রাজি নয় পরিবার। নির্যাতিতার চিকিৎসা নিয়েও বিজেপি উদ্বিগ্ন।
তিনি বলেছেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে চেয়েছিলেন তিনি এবং বিজেপির নেতৃত্ব, কিন্তু চিকিৎসকদের মুখ খুলতে বারণ করা হয়েছে। কারণ মুখ খুললেই চাকরি যাওয়ার আশঙ্কা থাকছে।









