গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসতে চলেছে ট্রাম্প-জিনপিং

    দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসতে চলেছে ট্রাম্প-জিনপিং

    0
    86
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শুল্ক যুদ্ধের মাঝেই আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়া মুখোমুখি বৈঠকে বসছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের পণ্যের উপর ১৫৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এই শুল্কের প্রকোপ এড়াতে আগামী ১ নভেম্বরের মধ্যে বৈঠকে।
    বসার শর্ত দিয়েছিলেন। পাল্টা চিনও ভুল শুধরে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছিল, অন্যথায় তারা যা করার করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল। অবশেষে দুই বিশ্বশক্তির রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হতে চলেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার থেকে মালয়েশিয়ার। উদ্দেশে এশিয়া সফর শুরু করছেন।
    এই সফরকালেই আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনের এশিয়া প্যাসিফিক কো-অপারেশন সামিট অনুষ্ঠিত হবে। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হবে।