গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International হঠাৎ মোদির প্রশংসায় ট্রাম্প 

    হঠাৎ মোদির প্রশংসায় ট্রাম্প 

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দু’জনের ফোনে কথার তিন দিনের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বলেছেন, তিনি এবং মোদী এমন দু’জন মানুষ, যাঁরা কাজ করে দেখান, সকলে তা পারেন না।

    শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রশংসাবার্তা প্রকাশ করেছে। প্রেসিডেন্টের বয়ানে তাতে লেখা হয়েছে, ভারতের সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী মোদী এবং আমি, আমরা এমন দু’জন মানুষ, যাঁরা কাজ সম্পন্ন করে দেখাই। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবির সঙ্গে এই বার্তা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। এর আগে মঙ্গলবারই মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে ট্রাম্পের। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁরা বেশ কিছু ক্ষণ আলোচনা করেছেন। হরমুজ প্রণালীর প্রসঙ্গও উঠেছে।

    উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনীর ইরান আক্রমণের পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়। তার পর থেকে এটাই প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম কথোপকথন। যুদ্ধ চলাকালীন এর আগে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার রাষ্ট্রনেতাদের ফোন করে করে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন।