গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইরানের মুক্তিতে নির্বাসিত যুবরাজের সঙ্গে বৈঠক জেলেনস্কির 

    ইরানের মুক্তিতে নির্বাসিত যুবরাজের সঙ্গে বৈঠক জেলেনস্কির 

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের হামলা প্রতিরোধের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলিকে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছিলেন আগেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বার সরাসরি ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে বৈঠক করে মুক্তির লড়াই’য়ে শরিক হওয়ার বার্তা দিয়েছেন।
    পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাহলভির সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি। তার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের যুবরাজ এবং তাঁর দল তাকে দেশের ভিতর থেকে পাওয়া বার্তা সম্পর্কে অবহিত করেছেন। শাসকগোষ্ঠীর বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং পরিকাঠামোর ইতিমধ্যেই গুরুতর ক্ষতি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬৫ বছর বয়সি পাহলভি বর্তমানে আমেরিকায় থাকেন।
    ১৯৭৯ সালে তেহরানে ইসলামিক বিপ্লবে তাঁর পিতা ক্ষমতাচ্যুত হওয়ার আগেই তিনি ইরান ছেড়েছিলেন।