
সেল ট্যাক্স সংশোধন বিল, তা ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বৃহস্পতিবার বিধানসভায় সেল ট্যাক্স সংক্রান্ত বিলের ওপর আলোচনা চলছিল।
তাতে নিজেদের বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়িরা। একগুচ্ছ প্রশ্নও তোলেন তারা। কিন্তু নিজেদের বক্তব্য পেশের পর যখন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাব দিতে ওঠেন। তখনই অধিবেশন কক্ষা ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তাতে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কাছে আবেদন করেন যাতে বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়। তাঁর দাবি বিজেপি বিধায়করা এটা বারবারই হচ্ছে। পরিস্থিতি বুঝে স্পিকার জানিয়েছেন এটা নিয়ে রুল আছে। সেইমত নজিরবিহীনভাবে স্পিকার বিজেপি বিধায়কদের সমস্ত বক্তব্য মুছে দিয়েছেন কার্যবিবরণী থেকে।
যদিও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য আলোচ্য বিলটি পড়ে দেখার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে। তাই তাঁরা আগেই জানিয়েছিলেন এই বিলের ওপর আলোচনা করবেন কিন্তু মন্ত্রীর বক্তব্য শুনবেন না।







