গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আমেরিকাকে স্বাগত জানল সিরিয়া

    নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আমেরিকাকে স্বাগত জানল সিরিয়া

    0
    66
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত সব মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। এমন সিদ্ধান্তে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে দেশি-বিদেশি বিনিয়োগ ও পুনর্গঠনের পথ উন্মুক্ত হবে বলে আশা করছে সিরিয়া সরকার।

    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, আমেরিকার সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে। যা সিরিয়ার জনগণের উপর বোঝা কমাতে সাহায্য করবে এবং পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি নতুন পর্যায়ের পথ প্রশস্ত করবে বলেও উল্লেখ করা হয়েছে।এর আগে মার্কিন কংগ্রেস সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করে। প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মহলে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল।

    এর আগে সৌদি আরব ও তুরস্কের অনুরোধে আমেরিকা দু’ দফা নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রেখেছিল। তবে সিরিয় নেতৃত্বের দাবি ছিল-বিনিয়োগকারীদের আইনি ঝুঁকি দূর করতে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া প্রয়োজন।