গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata জন্মশতবর্ষে মহানায়ক ‘উত্তম’ কুমার

    জন্মশতবর্ষে মহানায়ক ‘উত্তম’ কুমার

    0
    200
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    ৩ সেপ্টেম্বর, মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। যিনি বাঙালিকে সিনেপ্রেমে ডুবতে বাধ্য করেছিলেন।
    তাঁর সেই স্মিত হাসিতে মজেছিলেন অনেকেই। এবং, তাঁর অভিনয় দক্ষতায় যেন বাঙালি তো বটেই তবে গোটা দেশ বলেছিল – ক্যা বাত! আজ সেই উত্তমের জন্মদিন যিনি বাংলার মহানায়ক। যাকে দেখে সত্যজিৎ রায় পর্যন্ত ভেবে নিয়েছিলেন নায়ক কেবল উত্তম-ই।তিনি বাংলার এবং বাঙালির প্রাণের মানুষ। এতবছর ধরেও তাঁর শিল্পীস্বত্বা এখনও মনে গেঁথে রয়েছে বাঙালির। উত্তম মানেই সিনেমার সেই মাধুর্য যা আজও বাঙালির মণিকোঠায়। আর সেই মানুষটার জন্মদিন তাঁর মৃত্যুর পরেও যেভাবে পালন করতেন এক অভিনেতা। উত্তমের চলে যাওয়ার পরও সেই বন্ধু যেন তাঁর জন্মদিন পালনে বেশ কিছু বিষয় মাথায় রেখে চলতেন। সেকথাই একবার সকলের সামনে বলেছিলেন তাঁর পুত্র শাশ্বত চট্টোপাধ্যায়।শুভেন্দু চট্টোপাধ্যায়ের কাছে তিনি শুধু মহানায়ক ছিলেন আন, ছিলেন এক এমন মানুষ যিনি তাঁর মনের খুব কাছের ছিলেন। তাঁর বন্ধু ছিলেন উত্তম। তাই তো, মহানায়ক চলে যাওয়ার পরও তাঁর জন্মদিন খুব সুন্দরভাবে পালন করতেন তিনি।
    এবং বাবার লিগেসি আজও বজায় রেখেছেন শাশ্বত। সহজ কথায় এসে তিনি জানিয়েছিলেন সেই জন্মদিন প্রসঙ্গে।