
শসা মুখে দিলেই যেন এক ধরনের সতেজতার ঝাপটা আসে। জলেতে ভরপুর এই সবজি গরমকালের জন্য দারুণ একটি স্ন্যাকস।
এটি শুধু শরীর ঠাণ্ডা-ই রাখে না, বরং পেট ভরায় কিন্তু অস্বস্তিকরভাবে ফাঁপা ফাঁপা অনুভূতি সৃষ্টি করে না। সালাদে কেটে, লবণ ছিটিয়ে, কিংবা স্মুদি বা ডিটক্স ড্রিঙ্কে মিশিয়েও খাওয়া যায় এই সবজি।কিন্তু প্রশ্ন হচ্ছে, শসা খাওয়ার সেরা সময় কোনটি? খাবার খাওয়ার আগে নাকি পরে খাওয়া উচিত? আর কতটুকু খাওয়া স্বাস্থ্যকর?জানা গেছে, শসা খাওয়ার সময় ও পরিমাণ আপনার হজম, শরীরের জলের ভারসাম্য এবং পুষ্টি শোষণের ক্ষমতায় প্রভাব ফেলতে পারে। আসলে,শসায় জল পরিপূর্ণ থাকলেও এতে রয়েছে ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট এবং কিউকারবিটাসিন নামের উদ্ভিজ্জ যৌগ, যার প্রদাহনাশক গুণ রয়েছে। শসা শরীরের জলের ভারসাম্য বজায় রাখে, হজমে সাহায্য করে এবং কম ক্যালরিতে পেট ভরানোর মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখে।যেমন এক কাপ কাটা শসায় মাত্র ১৬ ক্যালরি থাকে, যা যেকোনো ডায়েটে সংকোচ ছাড়াই যোগ করা যায়। তবে এর স্বাস্থ্যগুণ কেবল ক্যালরি কম থাকার মধ্যে সীমাবদ্ধ নয়,কখন খাচ্ছেন, সেটিও পুষ্টি ব্যবহারে পার্থক্য আনতে পারে।শসা সিলিকা খনিজে সমৃদ্ধ, যা সংযোগকারী টিস্যুকে মজবুত রাখতে সাহায্য করে। আর এতে থাকা ফাইবার মলত্যাগ নিয়মিত রাখতে সাহায্য করে।তাই এটি কেবল সতেজ স্ন্যাকস নয়, বরং একটি সুষম খাদ্যাভ্যাসের জন্যও দুর্দান্ত সংযোজন।এদিকে প্রশ্ন হলো,খাবারের আগে খেলে কী হয়?খাবারের আগে শসা খাওয়া একটি প্রাকৃতিক খিদে নিয়ন্ত্রণের কৌশল হতে পারে। জল ও ফাইবারের কারণে এটি পেট ভরিয়ে দেয়, ফলে মূল খাবারে বেশি ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।এই অবস্থায়,পুষ্টিবিদরা সাধারণত খাবারের আগে শসা খাওয়ার পরামর্শ দেন, বিশেষত যদি আপনার লক্ষ্য ওজন নিয়ন্ত্রণ বা হজমের উন্নতি হয়। জল ও ফাইবার দ্রুত পেট ভরায়, যা পরে খাওয়ার পরিমাণ কমাতে সাহায্য করতে পারে।শসায় থাকা অদ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়া মসৃণ রাখে। ভারি খাবারের আগে খেলে এটি আপনার অন্ত্রকে ভালো হজমের জন্য প্রস্তুত করতে পারে। পাশাপাশি অতিরিক্ত জল পাকস্থলীর আস্তরণকে হাইড্রেট করে, ফলে হজম এনজাইমগুলো ভালোভাবে কাজ করতে পারে।আর শসা খাবারের পরে খেলে কী হয়? উত্তর হলো খাবারের পরে শসা খাওয়াও সমানভাবে উপকারী। বিশেষত যদি লক্ষ্য থাকে হজম উন্নত করা। এই ক্ষেত্রে শসা এক ধরনের সতেজ প্যালেট ক্লিনজার হিসেবে কাজ করে। এতে থাকা জল মুখের বাকি স্বাদ মুছে দেয়, আর হালকা ক্ষারীয় গুণ মসলাদার বা তৈলাক্ত খাবারের অ্যাসিডিটি কিছুটা কমাতে সাহায্য করতে পারে।শসার ফাইবার খাবারকে হজমপথে এগিয়ে নিতে সাহায্য করে এবং খাবারের পর ফাঁপাভাব প্রতিরোধ করতে পারে। তবে, আপনার খাবার যদি বেশি স্টার্চ বা ফ্যাটসমৃদ্ধ হয়, তাহলে শসা খাওয়ার ফলে ক্যালরি শোষণ ধীর হবে না। তাই খাবার হালকা ও সতেজ হওয়া ভালো।
এ ছাড়া আপনার খাবারে যদি বেশি সোডিয়াম থাকে ,যেমন রেস্তোরাঁর খাবার, তবে শসার পটাশিয়াম ইলেক্ট্রোলাইট তার ভারসাম্য বজায় রাখতে এবং জল জমে থাকা কমাতে সহায়ক হতে পারে। রাতের খাবারের পর শসার একটি টুকরো কম ক্যালরির ডেজার্টের বিকল্প হতে পারে, যা অতিরিক্ত চিনি বা ফ্যাট ছাড়াই মিষ্টি খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে।









