গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি বাড়ল ৪৫০

    ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি বাড়ল ৪৫০

    0
    78
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলা নতুন বছরের শুরুতেই বিএসই বা সেনসেক্সের সূচকে দেখা গিয়েছে রকেট উত্থান। ১৫০০ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছিল সেনসেক্স সূচক। একই গতি দেখা গিয়েছে নিফটিতেও।
    সকালে সেনসেক্স ১ হাজার ৫৭৬ পয়েন্ট বা ২.১ শতাংশ বেড়ে ৭৬ হাজার ৭৩৩ পয়েন্টে এবং নিফটির সূচক ৪৭০ পয়েন্ট বা ২.০৬ শতাংশ বেড়ে ২৩ হাজার ২৯৮ পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করছে। প্রায় ২ হাজার ৫২৯টি শেয়ারের দাম বেড়েছে, ৩৭৪টি শেয়ারের দাম কমেছে। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে অটোমোবাইল সেক্টরগুলি। এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে বাজারের গতি। সমস্ত সেক্টরের সূচক সবুজ হতে শুরু করেছে। এর মধ্যে নিফটি অটো প্রায় তিন শতাংশ লাফিয়ে শীর্ষস্থান দখল করে রয়েছে।
    নিফটি ব্যাঙ্কের সূচক দুই শতাংশ বেড়েছে, অন্ যদিকে তথ্যপ্রযুক্তি, ফার্মা এবং ধাতুর ক্ষেত্রগুলিতেও শেয়ারের মূল্য চাঙ্গা হয়েছে। টাটা মোটরস, এমএন্ডএম, ভারত ফোর্জ এবং স্যামিলের শেয়ারের দাম প্রথম সেশনে আট শতাংশ পর্যন্ত বেড়ে যায়।