গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata মহিলার কাটামুণ্ডু উদ্ধারে আটক রং মিস্ত্রি ভগ্নিপতি

    মহিলার কাটামুণ্ডু উদ্ধারে আটক রং মিস্ত্রি ভগ্নিপতি

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব
    টালিগঞ্জের গ্রাহামস রোডে কাটামুণ্ডু উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই ডায়মণ্ড হারবার থেকে মহিলার ভগ্নিপতি আতিকুর লস্করকে আটক করেছে পুলিশ।
    পেশায় রংমিস্ত্রি আতিকুরের সঙ্গে বছর ৪০-র নিহত খতেজা বিবি- র সম্পর্ক ছিল বলে সন্দেহ। নিহত খতেজা বিবি-র বাড়ি মগরাহাটের কামদেবপুরে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কামদেবপুরে ২ সন্তানকে নিয়ে থাকতেন খতেজা। গল্ফগ্রিন, যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন তিনি। রোজই ট্রেনে করে কাজে যেতেন। বৃহস্পতিবারও কাজে গিয়েছিলেন খতেজা। তারপর থেকে বাড়ি ফেরেননি তিনি। বন্ধ ছিল মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর ডায়মণ্ডহারবারের পঞ্চগ্রামের বাসিন্দা পেশায় রংমিস্ত্রি ভগ্নিপতি আতিকুর লস্করের খতেজার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের টানাপোড়েনে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কাটামুণ্ডু উদ্ধারের ঘটনায় শুক্রবারইগল্ফগ্রিন, নেতাজিনগর ও রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট গঠন তদন্ত শুরু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে আতিকুরকে শনাক্ত করে পুলিশ। ব্যবহার করা হয় টাওয়ার ডাম্পিং পদ্ধতি। এরপরে লোকেশন ট্র্যাক করে রাতেই অভিযান চালিয়ে আতিকুরকে আটক করা হয়। পুলিশের অনুমান মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় খাদিজাকে।
    এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়। তারপরেই কেটে নেওয়া হয় মাথা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনটাই উল্লেখ রয়েছে। দেহের খোঁজ পেতে আতিকুরকে জেরা করছে তদন্তকারী অফিসাররা।