
প্যালেস্টাইন এবং লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।তিনি ব্রিকস সদস্য দেশগুলোকে শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস ব্লক ফরম্যাট সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে শি জিনপিং বলেছেন, শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমাধানসূত্র অন্বেষণ করতে আমাদের একসাথে এগিয়ে আসা উচিত।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনের অংশ নেওয়া নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন।এখানে চীনা প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েভের মধ্যে বর্তমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।উল্লেখ্য রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে।এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে এবং লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। প্যালেস্টাইন এবং লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়।
ছবি সৌজন্যে : এক্স









