গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর কাণ্ডে পানিহাটির বিধায়ক-প্রাক্তন কাউন্সিলরকে জেরার দাবি শুভেন্দুর

    আর জি কর কাণ্ডে পানিহাটির বিধায়ক-প্রাক্তন কাউন্সিলরকে জেরার দাবি শুভেন্দুর

    0
    493
    আর জি কর-র ফরেন্সিক বিশেষজ্ঞ ড.অপূর্ব বিশ্বাসের বিস্ফোরক মন্তব্যের পরেই তৃণমূল কংগ্রেস পানিহাটির নেতা  ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব ঘোষ এবং বিধায়ক নির্মল ঘোষকে অবিলম্বে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সিজিও কমপ্লেক্সে ৫ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে যাওযার সময় ডা. অপূর্ব বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছিলেন দ্রুত পোস্ট মর্টেম করতে।
    তা না হলে রক্তগঙ্গা বয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন নির্যাতিতার বাড়ির এলাকার এক প্রাক্তন কাউন্সিলর। যিনি নির্যাতিতার বাড়ির দুসম্পর্কের আত্মীয় বলে পরিচয় দিয়েছিলেন। এরপরেই সোমবার সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিও ক্লিপ টুইট করে জানিয়েছেন, ফরেন্সিক বিশেষজ্ঞ ডা বিশ্বাসের বক্তব্যে স্পষ্ট দ্রুত মৃতদেহের পোস্টমর্টেম এবং সৎকারের জন্য রাজনৈতিক উদ্দেশ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞের ওপরে চাপ তৈরি করা হয়েছিল। এরপর কেন পানিহাটি অঞ্চলের ওই বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলরকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে না , প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।