গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পুণে-নাসিকে বন্যা পরিস্থিতি, নদী ফুঁসছে    

    পুণে-নাসিকে বন্যা পরিস্থিতি, নদী ফুঁসছে    

    0
    127
    Mumbai and Pune hit by rain final warning
    Mumbai and Pune hit by rain final warning

    লাগাতার বৃষ্টিতে মহারাষ্ট্রের পুণে, নাসিক-সহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে বেড়েছে গিরনা নদীর জলস্তর।

     

     

    বন্যা পরিস্থিতির মধ্যে নাসিকের মালেগাঁওতে আটকে পড়ছেন ১২ জন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের বিপর্যয় মোকাবিলা দলকে পাঠানো হয়েছে তাদের উদ্ধারের জন্য। শেষ ৪৮ ঘণ্টায় নাসিকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে চাপ বেড়েছে গঙ্গাপুর জলাধারেও। কয়েক দিনের বৃষ্টিতে মহারাষ্ট্রে একাধিক নদী ফুলে ফেঁপে উঠেছে। জলস্তর বেড়েছে গোদাবরী নদীতেও। নাসিকে রবিবার গোদাবরীর পার থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ২৯ বছর বয়সি এক তরুণ। নদীর তীর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে একাধিক দোকান। পুণেতেও বন্যা পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিতে শুরু করেছে। পুণের একতা নগর-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফে। চলছে উদ্ধার অভিযান। দুর্যোগপূর্ণ এলাকাগুলিতে উদ্ধারকাজে সাহায্যের জন্য ডাকা হয়েছে সেনাবাহিনীকেও। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।