গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রাজকোট অগ্নিকাণ্ডে পুরসভাকে ভর্ৎসনা কোর্টের

    রাজকোট অগ্নিকাণ্ডে পুরসভাকে ভর্ৎসনা কোর্টের

    0
    160
    RAJKOT GAMING ZONE NEI DOMKOL CHAR PATRO PROSNE NIRAPOTTA
    RAJKOT GAMING ZONE NEI DOMKOL CHAR PATRO PROSNE NIRAPOTTA
    ৪ বছর ধরে ঘুমোচ্ছিলেন।এভাবেই রাজকোট অগ্নিকাণ্ডে পুরসভাকে ভর্ৎসনা গুজরাট হাইকোর্ট।শনিবার গুজরাটের রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৯ শিশু-সহ ৩২ জনের।
    সোমবার অগ্নিকাণ্ডের ঘটনার শুনানিতে রাজকোট পুরসভা স্বীকার করে নিয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পর্যাপ্ত অনুমতি ছাড়াই চলছিল গেমিং জোনটি। এরপরই পুরসভাকে তীব্র ভর্ৎসনা করে আদালত জানিয়েছে, রাজকোট পুরসভার সকলে কি অন্ধ হয়ে গিয়েছে। ৪ বছর ধরে একটা গেমিং জোন অনুমতি ছাড়া চলছে পুরসভা ঘুমোচ্ছিল। স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার কারও উপর আদালতের বিশ্বাস নেই। এমনকী ওই গেমিং জোনে বেশ কয়েকজন আধিকারিককেও যেতে দেখা গিয়েছে। সেই প্রসঙ্গে আদালত প্রশ্ন করে, যে আধিকারিকরা সেখানে খেলতে গিয়েছিলেন তারা কারা।অন্যদিকে গুজরাট সরকারের তরফে আদালতকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্তে তারা সিট গঠন করেছে। ৭২ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। অনেক শপিং মলেও এমন গেম জোন চালু রয়েছে শীঘ্রই এই বিষয়ে তারা বিস্তারিত রিপোর্ট পাবে। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গত ৪৮ ঘণ্টায় ৬ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অনুমতি ছাড়া যে সব গেম জোন চলছিল সব সিল করে দেওয়া হয়েছে।