গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk রানাঘাট থেকে বেহালা, পুজো অনুদান ফেরত দিকে দিকে 

    রানাঘাট থেকে বেহালা, পুজো অনুদান ফেরত দিকে দিকে 

    0
    150

    আর জি কর কাণ্ডের প্রতিবাদে পুজো অনুদান প্রত্যাখানের ঘোষণা করেছেন রানাঘাটের চারের পল্লি পুজো উদ্যোক্তারা। এর আগে উত্তরপাড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, কিংবা মুর্শিদাবাদ থেকে উত্তর চব্বিশ পরগনার এলাকাধিক ক্লাব পুজো অনুদান প্রত্যাখানের কথা ঘোষণা করেছেন।

    রানাঘাটের চারের পল্লি পুজো উদ্যোক্তারা ইতিমধ্যেই পুজো অনুদান প্রত্যাখানের ব্যাপারে মহকুমাশাসক ও রানাঘাট থানায় চিঠি দিয়েছেন পুজো উদ্যোক্তারা। এদিকে আর জি কর-কাণ্ডের আবহে পুজো অনুদান প্রত্যাখ্যান করার ঘোষণা করেছেন বেহালা চৌরাস্তা সবেদা বাগান ক্লাব।  বেহালা চৌরাস্তা সবেদা বাগান ক্লাব উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের পুজোতে এ বছর বাজাবেনা ঢাক, বাজবেনা গান, হবে না কোনও ধুনুচি নাচ। পুজো উদ্যোক্তাদের একটাই দাবি, আর জি কর-এর নির্যাতিতা তরুণী চিকিৎসক সঠিক বিচার পাক।