গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Newsdesk শুভেন্দুর হাতে মিষ্টিমুখ দিলীপের

    শুভেন্দুর হাতে মিষ্টিমুখ দিলীপের

    0
    199
    dilip suvendu misti mukh
    dilip suvendu misti mukh
    জন্মদিনে দিলীপ ঘোষকে হাতে করে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী। নিজের হাতে উত্তরীয় পরিয়ে দিলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার অন্যরকম ছবি বিধানসভায়।
    বৃহস্পতিবার বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। ঘটনাচক্রে বৃহস্পতিবার দিলীপ ঘোষের জন্মদিন। আর তা জানতে পেরেই এত আয়োজন। বিজেপি বিধায়করাও দিলীপ ঘোষের সঙ্গে খোশগল্প আড্ডা দিলেন। লোকসভা ভোটের পর থেকে দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল শুভেন্দুর সঙ্গে। এই প্রসঙ্গে দুই নেতা প্রকাশ্যে ক্ষোভপ্রকাশও করেছিলেন। তবে বৃহস্পতিবারের চিত্র সেই বিতর্কের অবসান হল বলেই মনে করা হচ্ছে।