
ভারত-পাক সংঘর্ষবিরতির পর বাজার খোলার পরে রকেট গতিতে বেড়েছে সূচক। দিনের শেষে প্রায় ৪ শতাংশ বেড়েছে সেনসেক্স এবং নিফটি। গত চার বছরের মধ্যে একদিনে এমন দৃশ্য দেখা যায়নি।
যার দৌলতে একদিনে মোট ১৬ লক্ষ কোটি টাকা মুনাফা করেছে লগ্নিকারীরা। ২ হাজার ৯৭৫ পয়েন্ট বেড়ে বিএসই সেনসেক্স দিনের শেষে গিয়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৩০ অঙ্কে। একই রকম ভাবে বেড়েছে এনএসই সূচক নিফটিও। প্রায় ৯১৬ পয়েন্ট বা ৩ দশমিক আট দুই শতাংশ বেড়ে দিনের শেষে তা বন্ধ হয় ২৪ হাজার ৯২৪ দশমিক সাত শূন্য অঙ্কে। অন্যদিকে, বিএসই-তে নথিভুক্ত সমস্ত কোম্পানির মোট মার্কেট ক্যাপ ১৬ লক্ষ ৬ হাজার ৫৭৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে।









