গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ

    রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২০২৬-এ বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়ালো। রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে জানিয়েছেন পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে।

    ৪ শতাংশ ডিএ বাড়ানোর পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ৩৫ শতাংশ রয়েই গিয়েছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছিলেন ১৪ শতাংশ হারে।

    রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল ৩৯ শতাংশ। বুধবার ৪ শতাংশ ডিএ বাড়িয়ে ১৮ শতাংশ করার পরেও কেন্দ্রের সঙ্গে ৩৫ শতাংশ ফারাক থেকেই গিয়েছে।