গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নিট প্রশ্নফাঁসে হাজারিবাগ থেকে গ্রেফতার ২

    নিট প্রশ্নফাঁসে হাজারিবাগ থেকে গ্রেফতার ২

    0
    147
    2 arrested from Hazaribagh in net questioning
    2 arrested from Hazaribagh in net questioning

    নিট প্রশ্নফাঁসে এবার হাজারিবাগ থেকে ২ জনক গ্রেফতার করেছে সিবিআই। হাজারিবাগের ওয়েসিস স্কুলের স্কুলের অধ্যক্ষ এহসান উল হক ও সহ অধ্যক্ষ ইমতিয়াজ আলমকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই।

    সিবিআই সূত্রে খবর, হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ এনটিএ-র সিটি কো-অর্ডিনেটর ছিলেন। সহ অধ্যক্ষ হাজারিবাগ স্কুলের সেন্টারের কো-অর্ডিনেটর ছিলেন। গ্রেফতারির পর ধৃতদের হাজারিবাগ থেকে আনা হয়েছে পাটনায়। ২ জনকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা সিবিআই-র। ৫ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় হাজারীবাগের সিটি কো অর্ডিনেটর করা হয় এহসানুল হককে। অন্যদিকে, ভাইস-প্রিন্সিপাল ইমতিয়াজ আলম ছিলেন এনটিএ-র পর্যবেক্ষক এবং সেন্ট্রি কোঅর্ডিনেটর ৷ তাঁদের দু’জনকে গ্রেফতারের পাশাপাশি হাজারিবাগের আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷