গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ১৫ মাসে উত্তরাখণ্ড হাসপাতালে এডস আক্রান্ত ৪৭৭

    ১৫ মাসে উত্তরাখণ্ড হাসপাতালে এডস আক্রান্ত ৪৭৭

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ১৫ মাসে এডসে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন। উত্তরাখণ্ডের হলদোয়ানি এলাকার সুশীলা তিওয়ারি সরকারি হাসপাতালের দেওয়া তথ্য তেমনটাই জানাচ্ছে। ওই ৪৭৭ জনের মধ্যে আট জন শিশুও রয়েছে। প্রত্যেকেই বিভিন্ন উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষায় ধরা পড়ে তাঁরা এইআইভি পজিটিভ।বিষয়টি যে উদ্বেগজনক, তা মানছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কী কারণে অল্প সময়ে এত মানুষ এই সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন? এ ক্ষেত্রে চিকিৎসকেরা মূলত দু’টি কারণের কথা বলছেন। এক, মাদকাসক্তি। আর দুই, অসুরক্ষিত যৌন সংসর্গ। ফলে বহু মানুষ এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন।