
হাইতির প্রধান শস্যভাণ্ডার হিসেবে পরিচিত আর্টিবোনাইট অঞ্চলের পেতিত-রিভিয়ের এলাকায় এক ভয়াবহ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। ভোররাত থেকে শুরু হওয়া এই তাণ্ডব সোমবার পর্যন্ত চলেছে।
একটি স্থানীয় মানবাধিকার সংস্থা নিহত সংখ্যার তথ্য নিশ্চিত করেছে, যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।স্থানীয় সূত্র জানিয়েছে,গ্রান গ্রিফ নামক একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।তারা জ্যাঁ-দেনির আশেপাশের গ্রামগুলোতে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং প্রায় ৫০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মানবাধিকার সংস্থা ডিফেন্সার্স প্লাস-এর মতে,এই সহিংসতার ফলে প্রায় ৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রসংঘ জানিয়েছে, গত কয়েক দিনে প্রাণভয়ে এলাকা ছেড়েছেন ২ হাজার-এর বেশি মানুষ। অন্যদিকে,ঘটনাটিতে নিহতের সঠিক সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।









