গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk কংগ্রেসকে ভোটে জল, শিবকুমারের বিরুদ্ধে কমিশনে বিজেপি 

    কংগ্রেসকে ভোটে জল, শিবকুমারের বিরুদ্ধে কমিশনে বিজেপি 

    0
    199
    Shiv kumar er birudhhe court e BJP
    Shiv kumar er birudhhe court e BJP

    কংগ্রেসকে ভোট দিলেই মিলবে জল। এমনই মন্তব্যের জন্য কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।

    বিজেপির দাবি, বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের কিছু এলাকায় গিয়ে ডিকে শিবকুমার ভোটারদের বলেছেন, কংগ্রেসকে ভোট দিলে তবেই পানীয় জলের সমস্যার সমাধান করে দেওয়া হবে। বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রে ভোট প্রচারের সময় ডিকে শিবকুমারের বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। যেখানে তাঁকে ভোটারদের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, কংগ্রেসকে ভোট দিলেই পানীয় জলের সমস্যার সমাধান হবে। বিজেপির দাবি, তাঁর ওই প্রতিশ্রুতিতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। ৭ মে তৃতীয় দফায় বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রে ভোট। সেখানে বিদায়ী কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ এবারও কংগ্রেস প্রার্থী। তিনি ডিকে শিবকুমারের ছোট ভাই।