গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মোদীর রেশন দাবি, কল্যাণকে মামলার নির্দেশ মমতার

    মোদীর রেশন দাবি, কল্যাণকে মামলার নির্দেশ মমতার

    0
    234
    Modis ration demands Mamatas order to sue Kalyan
    Modis ration demands Mamatas order to sue Kalyan
    ২ বছরে রেশনের জন্য কত খরচ, হিসেব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আইনজীবী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর মিথ্যে ভাষণ ধরে ফেলার পরামর্শও দিয়েছেন।
    ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা বারবার দাবি করেছেন কোভিডের সময় থেকে বাংলায় বিনামূল্যে রেশন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি নস্যাৎ করে আরামবাগের সভা থেকে রেশনের টাকার হিসেব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাজ্যের ৯ কোটির মানুষকে রাজ্য সরকারই রেশন দিয়েছে। কোভিডের পর থেকে দুবছরে রেশনের জন্য ১৮ হাজার কোটির চাল কিনেছেন। সেইসঙ্গে আরও ১২ হাজার কোটি টাকা দিয়েছেন। নরেন্দ্র মোদী এক পয়সাও দেননি। তারপরেও প্রচারে গিয়ে মিথ্যে বলছেন।