গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রবাবুর 

    অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রবাবুর 

    0
    223
    Chandrababu took oath as Chief Minister of Andhra Pradesh
    Chandrababu took oath as Chief Minister of Andhra Pradesh
    চতুর্থবার অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতেই এন চন্দ্রবাবু নায়ডুকে আলিঙ্গন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার চন্দ্রবাবু নায়ডুর পাশাপাশি জনসেনা পার্টির প্রধান তথা দক্ষিণী অভিনেতা পবন কল্য়াণও শপথ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে।
    এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে রীতিমতো শক্তিপ্রদর্শন করেছে এনডিএ। শপথগ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। পাশাপাশি মেগাস্টার রজনীকান্ত, সুপারস্টার চিরঞ্জীবী, তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন উপস্থিত ছিলেন।এদিন শপথগ্রহণ শেষ হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রণাম করতে যান চন্দ্রবাবু নায়ডু। সঙ্গে সঙ্গে তাঁকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। চন্দ্রবাবু নায়ডুর পিঠ চাপড়েও দেন তিনি।জন সেনা প্রধান তথা সুপারস্টার পবন কল্যাণের হাতও ধরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। চন্দ্রবাবু নায়ডুর ছেলে নারা লোকেশও শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে। মোট ২৩ জন মন্ত্রী শপথগ্রহণ করেছেন। সত্য কুমার যাদব বিজেপির একমাত্র বিধায়ক, যিনি এনডিএ-র মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।