গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ষষ্ঠ দিনেও অব্যাহত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে অবস্থান

    ষষ্ঠ দিনেও অব্যাহত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে অবস্থান

    0
    148

    ষষ্ঠ দিনেও অব্যাহত চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অবস্থান বিক্ষোভ। কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও নতুন উদ্যমে দৃশ্যত জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে।

    ২দিন টানা বৃষটিতে ভিজে প্রতিবাদের স্বর আরো জোড়ালো করেছেন তাঁরা। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও গ্রেফতার হওয়ার পর সেই আন্দোলনকে অন্য মাত্রা দিয়েছে। বৃষ্টির সঙ্গে জাস্টিস ফর আর জি কর স্লোগান শোনা গিয়েছে আন্দোলনকারীদের মুখে। কখনও জাতীয় সঙ্গীতে মুখরিত হয়েছে স্বাস্থ্য ভবন সংলগ্ন চত্বর। শনিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হয়নি। তারপর থেকে কর্মবিরতির অবস্থানে অনড় চিকিৎসকরা এখনও রয়েছেন স্বাস্থ্যভবনের সামনে। খোলা আকাশের নিচে পঞ্চম দিন কাটিয়ে মন্ত্রদিনেও নিজেদের অবস্থান বিক্ষোভে সামিল তাঁরা। জট কাটাতে বারংবার সরকার এবং চিকিৎসকদের পক্ষ থেকে ইমেইল চালাচালি হয়েও মেলেনি কোনও রফা সূত্র। জুনিয়ার চিকিৎসকদের সঙ্গ দিতে স্বাস্থ্যভবনের অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন বহু সাধারণ মানুষ। সকাল থেকে রাত চিকিৎসকদের আগলে রাখছেন তারা।