
গুগল এবার ইউজারদের জন্য নতুন ফিচার অ্যাড করতে যাচ্ছে। যার নাম আইডেন্টিটি চেক। গুগলের আইডেন্টি চেক ফিচার একটি সুরক্ষা ব্যবস্থা যা ইউজারের পরিচয় যাচাই করতে সাহায্য করে।
এটি বিশেষ করে ডিজিটাল বিজ্ঞাপন,অনলাইন পেমেন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটি এবং অন্যান্য ডিজিটাল পরিষেবাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।গুগল মূলত এই ফিচারটি ইউজারদের নিরাপত্তা নিশ্চিত করা, জালিয়াতি প্রতিরোধ করা এবং বিশ্বস্ততার ভিত্তিতে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করার জন্য চালু করেছে। আইডেন্টি চেক ফিচারের বেশ অনেকগুলো সুবিধা পাওয়া যাবে।যেমন, ইউজারের অ্যাকাউন্ট হ্যাকিং ও অননুমোদিত প্রবেশ রোধ করে।
স্প্যাম বা প্রতারণামূলক অ্যাকাউন্টের সংখ্যা কমায়।ডিজিটাল পেমেন্ট, গুগল অ্যাডস ও অন্যান্য অনলাইন সার্ভিসের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করে। প্রতারণামূলক লেনদেন প্রতিরোধ করে।









