
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির পুতিন চিনকে টেনেছেন। এমনই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও তাঁর এই অভিযোগ নস্যাৎ করে দেয় বেজিং। বিবৃতি দিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। যুদ্ধবিরতি নিয়ে যতই গুঞ্জন তৈরি হোক, ইউক্রেনে রুশ হামলা থামার নামই নেই।
গত শুক্রবার এক রুশ ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। মৃতদের মধ্যে ৯টি শিশুও ছিল। আর তারপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, প্রায় দেড়শোর উপর চিনা নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধে লড়াই করছে। দোনেৎস্ক অঞ্চলে দুই চিনা নাগরিককে গ্রেফতার করেছে ইউক্রেনের সেনা। রাশিয়ায় আটক ইউক্রেনীয় বন্দিদের বিনিময়ে চিনা নাগরিকদের মুক্তি দিতে প্রস্তুত।









