
মুম্বই হামলার দোষী আজমল কাসভকে বিরিয়ানি খাইয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার। তাহাউর রানার ভারতে প্রত্যর্পণের দিনই এভাবেই আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছেন, ২০০৮ সালের হামলার পর তৎকালীন ইউপিএ সরকার কার্যত নিষ্ক্রিয় ছিল। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় পদক্ষেপেই অপরাধীদের বিচার সম্ভব হয়েছে।
গোয়েল বলেছেন, মুম্বই তাজ বেঙ্গল যখন হামলা হয়, তখন ক্ষমতায় ছিল কংগ্রেস। নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেনি তৎকালীন সরকার। বরং তারা আজমল কাসভকে বিরিয়ানি খাইয়ে আপ্যায়ণ করেছিল। নরেন্দ্র মোদীর সংকল্প ছিল দোষীদের বিচারের আওতায় আনা, আর সেটাই বাস্তবে পরিণত হয়েছে। মুম্বইবাসী তাঁর কাছে কৃতজ্ঞ।








